সময় এবং তারিখ

ঢাকা,বাংলাদেশ 

Tuesday, December 17, 2019

Mbps ও MBps-এর মধ্যে তফাৎ কী?

যখন বাসায় ব্রডব্যান্ড লাইন সংযোগ করি তো সংযোগ করার পরবর্তীতে তখন সবারই একটা প্রশ্ন থাকে যে আমি লাইন নিলাম 1Mbps কিন্তু যখন ডাউনলোড দিই তখন ডাউনলোড স্পিড দেখায় 200 কেবিপিএস বা 128 কেবিপিএস বা তার একটু বেশি।তাহলে কি Internet Service Provider রা আমাকে পর্যাপ্ত পরিমাণ স্পিড দিচ্ছে না?তারা কি আমাকে ধোকা দিচ্ছে?
তো চলুন এই বিষয়টা আজকে একটু ক্লিয়ার করি।
প্রথমে আমাদের জানা দরকার B ও b কি?
অবাক হইয়েন না,দুইটা অক্ষর একই হলেও ছোট অক্ষর ও বড় অক্ষরের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।
B=Byte এবং b=Bit.
বড় হাতের অক্ষর হলে সেটা হবে Byte আর ছোট হাতের অক্ষর হলে সেটা হবে Bit.
তো চলুন এবার MB এবং Mb নিয়ে কথা বলি।
MB=Megabyte এবং Mb=Megabit
Bit হচ্ছে ডাটা ট্রান্সফারের সর্বকনিষ্ঠ একক,যার মধ্যে শুধু মাত্র 0 or 1 রয়েছে।
গান,মিউজিক,পিকচার যে কোনো ফাইল ইত্যাদির সাইজ পরিমাপ করা হয় MB অর্থাৎ Megabyte দিয়ে।
আর ইন্টারনেটের গতি পরিমাপ করা হয় Mb/Mbps অর্থাৎ Megabits Per Second.
তাহলে প্রশ্ন হচ্ছে কত Bit=Byte?
দেখুন এটা তো আমরা জানি যে Bit থেকে Byte বড়।
তো
Bit=0 or 1
1Byte=8Bit.
তারমানে হচ্ছে 8 টি Bit নিয়ে 1 Byte.
তারমানে ফাইলের Megabytes ইন্টানেটের Megabits থেকে 8 গুণ বড়।
তাহলে এবার আলোচনাকরি কেন আমরা পর্যাপ্ত পরিমান স্পিড পাই না কোনো ফাইল ডাউনলোড করার সময়।
এটা সম্পর্কে শুধুমাত্র দু লাইন বললেই বুঝে যাবেন।সেটা হচ্ছে সংযোগ প্রদানকারীররা আপনাকে যে লাইন প্রদান করে তার হিসাব হয় Mb তে অর্থাৎ megabit এ।আর আপনি যেটা ডাউনলোড করেন সেটার হিসাব হয় MB তে অর্থাৎ Megabyte এ।আপনি যদি আপনার ইন্টারনেটের আপলোড স্পিড ও ডাউনলোড স্পিড চেক করবেন তখন দেখবেন সেটা Mbps এ দেখাবে(ছোট হাতের b) অর্থাৎ Megabit Per Second. আর যদি ডাউনলোড তখন সেটা দেখাবে MBps এ (বড় হাতের B) অর্থাৎ Megabyte Per Second.
Wait…..এখানে থামুন আর ৩০ সেকেন্ড মনে মনে ভাবুন।
হ্যা আপনি যা ভাবছেন তাই।
আমি আগেই বলছি যে কোনো ফাইলের ক্ষেত্রে হিসাব হয় Megabyte এ আর ইন্টারনেটের ক্ষেত্রে হিসাব হয় Megabit এ।
তো মনে করুন আপনার 1Mbps এর একটি লাইন আছে, তো এখান থেকে আপনি ডাউনলোড স্পিড পাবেন 1÷8=0.125MBps.
অথবা মনে করুন আপনার কাছে 10 Mbps এর একটি লাইন আছে,তো এখান থেকে আপনি এক সেকেন্ডে ডাউনলোড স্পিড পাবেন 10÷8=1.25 MBps.
এভাবে আপনি যদি 1MB File এক সেকেন্ডে ডাউনলোড করতে চান তাহলে আপনার Link Speed লাগবে 8Mbps.
অথবা মনে করুন আপনার কাছে 100Mbps এর কানেকশন আছে তো আপনি 100 MB এর একটি ফাইল ডাউনলোড করতে চান।তাহলে কত সময় লাগবে?
দেখুন আপনার কাছে স্পিড আছে 100Mbps,যদি এটাকে MB তে কনভার্ট করি তাহলে হবে 100÷8=12.5 MBps
তাহলে 12.5 MB ফাইল ডাউনলোড হয়
১ সেকেন্ডে।
অতএব 100MB ফাইল ডাউনলোড হবে
100÷12.5 =8 Sce.
অর্থাৎ 100Mbps স্পিড থেকে 100 MB সাইজের একটি ফাইল ডাউনলোড হতে সময় লাগবে ৮ সেকেন্ড। এভাবে হিসাব হবে।

          ধন্যবাদ।

Thursday, December 12, 2019

সিন্ডিকেট

“সিন্ডিকেট” কথাটা আমরা অনেকেই শুনেছি।
প্রায় সময় পেপার পত্রিকায় ও টিভিতে খবরে দেখি যে, সিন্ডিকেট চক্রের কারণে বাজারে সব কিছুর দাম খুব বেশি। আসলে আমরা সিন্ডিকেট করা মানে অনেকটা জিম্মি করা বুঝি। কিন্তু আসলে সিন্ডিকেট কী এবং কেন করা হয়, সেটা আমরা তেমন জানি না। আজকে আমরা এই “সিন্ডিকেট” সম্পর্কে একটু বাস্তবিকভাবে বোঝার চেষ্টা করবো। দেখা যাক, আমরা কতটুকু বুঝতে পারি।
ধরুন, রমজান মাসে পিঁয়াজের খুব চাহিদা থাকে। এই চাহিদা সারাদেশ জুড়ে বৃদ্ধি পায়। এ সময় যাতে পিঁয়াজের দাম না বাড়তে পারে, সেজন্য সরকার অতিরিক্ত পিঁয়াজ আমদানি করে বাজারে পিঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে চায়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা সেসব পিঁয়াজ গুদামে রেখে দিয়ে বাজারে পিঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে। যারফলে পিঁয়াজের দাম বেড়ে যায়। আর যখনই পিঁয়াজের দাম বেড়ে যায়, তখন ব্যবসায়ীরা সেই গুদামে মজুদ করে রাখা অতিরিক্ত পিঁয়াজ বেশি দামে বাজারে ছাড়ে। আর এই ঘটনাটা হলো এক প্রকারের সিন্ডিকেটের উদাহরণ।

বাজেট ঘোষণার আগে ও পরে ব্যবসায়ীরা বিভিন্ন ইলেকট্রনিকস জিনিস এরকম সিন্ডিকেট করে রাখে এবং যখন সেটার দাম বৃদ্ধি অয়ায়, তখন সেটা বাজারে ছাড়ে।
এই সিন্ডিকেটের ফলে মূলত পাইকারি ব্যবসায়ীরা, মধ্যস্থতাকারীরা এবং খুচরা ব্যবসায়ীরা লাভবান হয়। আমাদের দেশে বেশিরভাগ সিন্ডিকেটের সাথে জড়িত কিছু অসাধু পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। এরফলে মূলত ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ।
বেশ কিছু দিন আগে আমরা দেখেছি যে, এবছর কৃষক ধানের দাম তেমন পায় নি। কিন্তু কেন তারা ধানের দাম পায় নি? এই প্রশ্নের সঠিক উত্তর বলুন তো। আসলে যারা কৃষকদের কাছ থেকে ধান কিনে, তারা এবছর এক প্রকার সিন্ডিকেট করেছিলো। সারাদেশে তারা নিজেরা একটা দাম ঠিক করেছিলো যে, সেই দামের থেকে বেশি দামে কেউ কৃষকের কাছ থেকে ধান কিনবে না। যারফলে কৃষকরা বাধ্য হয়ে লস হওয়া সত্ত্বেও কম দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছে। আর একারণে এবার কৃষক ধান বিক্রি করে লোকসানে পড়েছে।
আসলে ব্যবসার ক্ষেত্রে যারা সিন্ডিকেট করে, তারা মূলত পরোক্ষভাবে জিম্মি করছে। এখন প্রশ্ন হলো যে, শুধুই কি এসব ব্যবসাতেই সিন্ডিকেটের সমস্যা আছে নাকি অন্য ক্ষেত্রেও এরকম সমস্যা আছে?  ইদের সময় বাসের টিকিট এর ক্ষেত্রেও এরকম ঝামেলা হয়। টিকিট থাকা সত্ত্বেও টিকিট নেই এরকম অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার জন্যও  কিন্তু সিন্ডিকেট করে।  
ব্যবসার ক্ষেত্রে এই সিন্ডিকেট একটা বড় বিষয়। এর মাধ্যমে কেউ দুইদিনেই অনেকে বড়লোক হয়ে যেতে পারে। তবে এটা মূলত পরিস্থিতি বুঝে করা হয়। তবে কয়েকজনের কারনে ভোগান্তির শিকার হন অসংখ্য মানুষ।
ধন্যবাদ।