ক্যাসিনোর আদ্যেপ্রান্ত/New to the casino
প্রায়
দুই হাজার বছর আগে ক্যাসিনোর উত্থান। শুরুর দিকে অনিয়ন্ত্রিত জুয়ার আসরের
কারণে এসব ক্যাসিনোর উত্পত্তি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জুয়ার আসরে
চলে ক্যাসিনোর রমরমা ব্যবসা। উড়ানো হয় হাজার হাজার কোটি টাকা। গোটা বিশ্বে
অসংখ্য ক্যাসিনো থাকলেও বিশ্বখ্যাত কিছু সেরা ক্যাসিনো রয়েছে। ক্যাসিনোর
এসব কাহিনী নিয়ে আজকের রকমারি।
যেখানে টাকা উড়ে
ক্যাসিনো
মানেই টাকা উড়ানোর জায়গা। বিশ্বজুড়ে রয়েছে এমন অসংখ্য ক্যাসিনো যেখানে
জুয়ার নেশায় মেতে থাকেন জুয়াড়িরা। পৃথিবীর বহু দেশেই চলে জুয়া খেলার রমরমা
ব্যবসা। আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, ভারত, নেপালসহ অসংখ্য দেশে গড়ে
উঠেছে টাকা উড়ানোর জায়গা। অনেক ধনাঢ্য ব্যক্তি খেলার ছলে মনোরঞ্জনের জন্য
এসব ক্যাসিনোতে আসেন। পোকার (জুজু খেলা),
বাক্কারাট
(বাজি ধরে তাস খেলা), রুলেট, পন্টুন, ফ্লাশ, বিট, ডিলার, ব্লাকজ্যাক এবং
কার্ডস্লট মেশিনের খেলা ছাড়া মদের আসর বসে এসব ক্যাসিনোতে। ক্যাসিনোর কথা
এলে শুরুতেই আসবে সিন সিটি লাসভেগাসের কথা। পৃথিবীর সবচেয়ে বড় জুয়ার আসরটি
এখানেই হয়ে থাকে। তবে লাসভেগাস ছাড়াও বিভিন্ন দেশেও নাম না জানা অনেক জুয়ার
স্থান রয়েছে। কিন্তু টিভি-সিনেমায় দেখা লাস ভেগাসের ক্যাসিনোর তুলনায়
সিঙ্গাপুরের ক্যাসিনোগুলো অনেক ভদ্র প্রকৃতির। কয়েকটা ফ্লোর নিয়ে, কয়েক লাখ
বর্গফুটের বিশেষভাবে ডিজাইন করা এই ক্যাসিনোতে আছে শত শত ভিডিও গেমসদৃশ
ক্যাসিনো স্লট, আছে পোকার, ব্ল্যাকজ্যাক, রোলেট, ক্র্যাশসহ নানা রকম
বিচিত্র খেলা। ইদানীং এশিয়ার কয়েকটি দেশ এসব জুয়া খেলায় এগিয়ে। এশিয়ার
ক্যাসিনোগুলো চুটিয়ে ব্যবসা করছে। এসব জায়গায় হরহামেশাই চলে জুয়ার বড় বড়
দান। এশিয়া মহাদেশের নেপাল, ভারত, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া এসব জুয়ার
আসরে এগিয়ে। খেলার চেয়েও কৌতূহল বেশি জাগে খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখার।
কেউবা দান জিতলে তার চোখেমুখে থাকে হাসির ঝলক। ঠিক বিপরীত দিকে স্লট হারের
পর খেলোয়াড়ের মাথায় এসে পড়ে দুনিয়ার সব দুশ্চিন্তা। প্রতিবার দান ফেলার আগে
খুব তীক্ষ্ন দৃষ্টিতে গেমের স্কোর বোর্ডের দিকে তাকিয়ে নিচ্ছে। ছোট ছোট
দানগুলোতে হেরে যাচ্ছে। বড় দানগুলোতে হেরে যাওয়ার পরিমাণ কম, হয় জিতছে,
নয়তো টাই হচ্ছে। চাইনিজদের মধ্যে জুয়া খুবই জনপ্রিয়। এমন নজির দেখা গেল
ক্যাসিনোগুলোতে। বালক থেকে বৃদ্ধ, সব বয়সী চাইনিজদের মিলবে এসব
ক্যাসিনোগুলোতে। কোটি কোটি টাকা উড়াতে আর মনোরঞ্জন করতে তারা এখানে আসে।
নেপালের একটি ক্যাসিনোয় দেখা গেল, এক লোক তার বান্ধবীকে নিয়ে এসেছেন জুয়া
খেলতে। কিছুক্ষণ পর বান্ধবী উঠে গেলেন আরও ক্যাশ অর্থাৎ নগদ টাকা তুলতে।
নেপালের মতো এশিয়ার বহু ক্যাসিনোতে টাকা আসছে হু হু করে আর যাচ্ছেও একইরকম।
আসছেন বিখ্যাত ব্যক্তি, সেলিব্রেটি, খেলোয়াড়রা। সঙ্গে রয়েছে তাদের
বান্ধবী। বিশ্লেষকদের মতে, বর্তমানে এসব ক্যাসিনোর ব্যবসা দিনকে দিন বাড়ছে।
আর এসব ক্যাসিনোর অর্থের জোগান দিয়ে থাকেন অনেক চীনা ও আমেরিকান ধনাঢ্য
ব্যবসায়ী। এশিয়ার আরেক দেশ সিঙ্গাপুরের ক্যাসিনোগুলো একাই বিলিয়ন বিলিয়ন
ডলারের ব্যবসা করে যাচ্ছে। হংকংয়ের একটি ক্যাসিনোর একজন জুয়া বিশ্লেষক
অ্যারন ফিশার বলেন, ক্যাসিনো ব্যবসা বাড়ার অন্যতম কারণ হলো, এক শ্রেণির
মানুষের উপার্জন বাড়ায় এবং তারা অন্য কোনো খেলার প্রতি আকর্ষণ না থাকায়
তারা জুয়া খেলার প্রতিই বেশি আগ্রহ দেখাচ্ছে। ক্যাসিনোর ইতিহাসে এমনও ঘটনা
রয়েছে, কেউ খেলতে এসে হারিয়েছেন তার সর্বস্ব আবার অনেকেই নিয়ে গেছে কোটি
কোটি ডলার। ভিয়েতনামের ক্রাউন ক্যাসিনোর মালিক হোয়াং ডাট সিলভার শোর অর্থের
জোগান দিচ্ছেন একজন চীনা বংশোদ্ভূত আমেরিকান। তবে বিশ্লেষকদের দাবি,
সিঙ্গাপুরের বিভিন্ন ক্যাসিনোতে দেশিদের চেয়ে ভিনদেশি পর্যটকদের সংখ্যাই
বেশি। আসলে শুধু সিঙ্গাপুরেই নয়, বিশ্বের অন্যান্য ক্যাসিনোগুলোয় দেশি
জুয়াড়ির চেয়ে পর্যটক জুয়াড়িদের আনাগোনাই বেশি লক্ষ্য করা যায়। এসব পর্যটকের
মধ্যে ইন্দোনেশিয়া, চীন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ভারতীদের সংখ্যাই
বেশি।

কাঠমান্ডুতে যত কাণ্ড
এশীয়
উপমহাদেশের সবচেয়ে বড় জুয়ার আসরগুলো বসে নেপালের কাঠমান্ডুতে। হিমালয়ের
দেশটিতে ক্যাসিনোর জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। এসব জুয়ার আসরে সবচেয়ে
বেশি জুয়ায় মাতে ভিনদেশি পর্যটকরা। এমনিতেই নেপাল পর্যটকদের প্রধান আকর্ষণ।
তার ওপর ক্যাসিনো-যোগ আগত দর্শনার্থীদের নতুন বিনোদনের স্থান। নেপালের
স্থানীয় মানুষ তো বটেই, এখানে বেড়াতে আসা পর্যটকরাও মেতে ওঠেন সর্বনাশা
জুয়ার নেশায়। নেপালের কাঠমান্ডুতেই রয়েছে নামকরা ছয়টি ক্যাসিনো। নেপাল
ক্যাসিনোস, ক্যাসিনো ইন নেপাল, ক্যাসিনো সিয়াংগ্রি, ক্যাসিনো অ্যান্না,
ক্যাসিনো এভারেস্ট ও ক্যাসিনো রয়েল এখানকার জনপ্রিয় ক্যাসিনোগুলোর মধ্যে
অন্যতম। রাত হলেই এসব জুয়ার আসরগুলোয় চলে টাকার ছড়াছড়ি। বহু পর্যটক এখানে
টাকা উড়াতে আসেন। এসব জুয়ার আসরের মজার খেলাগুলোর মধ্যে রয়েছে পোকার (জুজু
খেলা), বাক্কারাট (বাজি ধরে তাস খেলা), রুলেট, পন্টুন, ফ্লাশ, বিট, ডিলার,
ব্লাকজ্যাক এবং কার্ডস্লট মেশিনের খেলা। উড়ানো হয় কোটি কোটি ডলার। এখানে
রাতে জমজমাট আসর হলেও ২৪ ঘণ্টা ধরেই চলে এসব জুয়ার আসর। অনেকে এক রাতেই
রাজ্যের রাজা বনে যান, আবার অনেকেই হয়ে যান রাস্তার ফকির। এখানকার প্রতিটি
ক্যাসিনোতে আগ্রহীরা পরিবার-বন্ধুবান্ধব নিয়ে আসে। রাতভর জুয়া খেলার
পাশাপাশি মদের নেশায় মেতে ওঠেন জুয়াড়িরা। গোটা বিশ্বে যতগুলো বড় বড় দানের
জুয়া খেলার ইতিহাস রয়েছে নেপালের কাঠমান্ডুর ক্যাসিনোগুলো তার মধ্যে
অন্যতম। এখানকার জুয়ার আখড়াগুলো পর্যটকদের আকৃষ্ট করে।

পৃথিবীর প্রথম ক্যাসিনো
আমাদের
উপমহাদেশেই পৃথিবীর প্রথম ক্যাসিনো স্থাপিত হয়। এর পেছনেও একটি কারণ
রয়েছে। অনেক আগে থেকেই উপমহাদেশের যেখানে সেখাসে জুয়া খেলা হতো
অনিয়ন্ত্রিতভাবে। এই অনিয়ন্ত্রিত জুয়াকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে
আসার উদ্দেশে সরকারি ব্যবস্থাপনায় তখন ক্যাসিনো স্থাপন করা হয়। অনেক
ইতিহাসবিদ মনে করেন, জুয়া থেকে সরকারি লভ্যাংশ ও শুল্ক নিশ্চিত করার
উদ্দেশেই প্রায় দুই হাজার বছর আগে সরকারিভাবে ক্যাসিনো স্থাপন করা হয়। তবে এ
বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ ও স্থানের হদিস এখনো পাননি ইতিহাসবিদরা। তবে
কাউতিলিয়া নামে একজন প্রাচীন ভারতীয় অর্থশাস্ত্রবিদ এ বিষয়ে অনেক কিছু লিখে
গেছেন। তার লেখায় উঠে এসেছে জুয়ার স্থান হিসেবে ক্যাসিনো স্থাপনের কিছু
কারণ। পাশাপাশি ভারতীয় উপমহাদেশে ক্যাসিনো স্থাপনের কয়েকটি চিত্র লেখনীর
মাধ্যমে তুলে ধরেছেন কাউতিলিয়া তার অর্থশাস্ত্র পুস্তকে। এগুলোর মধ্যে যেমন
আছে জুয়াকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার কথা আবার আছে জুয়া খেলায় সাম্যতা
নিশ্চিত করা কথাও। এই খেলা থেকে সরকারি শুল্ক প্রাপ্তি নিশ্চিত করারও বেশ
কিছু চিত্র উঠে এসেছে তার লেখায়। সে সময়ের ক্যাসিনোগুলোয় সরকার বিভিন্ন
জুয়ার নানা উপাদানের ব্যবস্থা করে দিয়েছিল। তখন জুয়া খেলে নিঃস্ব হওয়ার
ঘটনা অহরহ ঘটত। বিষয়টা তখনো সরকারের নজর এড়ায়নি, তাই জুয়া খেলে যেন কেউ
নিঃস্ব বা সর্বস্বান্ত না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা হতো। কালের
ধারাবাহিকতায় সে সময় থেকে সরকারি ব্যবস্থাপনায় শুরু হওয়া জুয়া আজকের পুরো
পৃথিবীতে ছড়িয়ে আছে।
বিশ্বের যত ক্যাসিনো
দ্য ভ্যালেন্তিয়ান ম্যাকাও
[ম্যাকাও, চীন]
বিশ্বে
যত ক্যাসিনো রয়েছে দ্য ভ্যালেন্তিয়ান তার মধ্যে অন্যতম। চীনের এই
ক্যাসিনোটি জুয়াড়িদের প্রধান আকর্ষণ। আকর্ষণীয় এই ক্যাসিনোটি ভিতর এবং
বাহির দুইদিক থেকেই দেখতে অপরূপ। ক্যাসিনোর মার্বেল পাথরে তৈরি লবি আর
নান্দনিক আলোকসজ্জা সত্যিই অসাধারণ। রাতে ক্যাসিনোটি ভিন্ন রূপ ধারণ করে।
এর ভিতরে আপনি যত দেখবেন ততই বিস্মিত হবেন। প্রতি রাতে এখানে চলে নানা
ধরনের রোমাঞ্চকর আয়োজন। ক্যাসিনোটির প্রতিটি খেলার স্পট ভিন্ন আঙ্গিকে
তৈরি। পুরো ক্যাসিনোটিতে আগত জুয়াড়িদের অত্যন্ত পছন্দের। এটি শুধু
ক্যাসিনোই নয়, বরং একটি পাঁচতারকা মানের হোটেলও। দ্য ভ্যালেন্তিয়ানে আগত
অতিথিদের জন্য রয়েছে বিলাসবহুল রুম। ক্যাসিনো পুরো হোটেলটির রূপ পাল্টে
দিয়েছে। দ্য ভ্যালেন্তিয়ানের জুয়ার আসরটি ৫৫ হাজার বর্গফুটের বিশাল জায়গা
নিয়ে তৈরি। মাকাওয়ে যে একবার যাবে তার জগদ্বিখ্যাত ও কুখ্যাত ক্যাসিনোটি
দেখার কৌতূহল জাগবেই।

ফক্সউডস রিসোর্ট ক্যাসিনো
[কানেক্টিকাট, আমেরিকা]
যুক্তরাষ্ট্রের
কানেক্টিকাটের এই ক্যাসিনোটি বিশ্বজোড়া সমাদৃত। বহু সেলিব্রেটি তাদের
বন্ধু-বান্ধবের সঙ্গে সেখানে যান। সারা রাত জুয়া খেলার পাশাপাশি এখানে চলে
জমজমাট আড্ডা। কানেক্টিকাটের এই ফক্সউড রিসোর্ট ক্যাসিনো পৃথিবীজুড়ে
জুয়াড়িদের অন্যতম পছন্দের জায়গা। চারপাশে সবুজের গালিচায় মোড়ানো প্রাকৃতিক
মনোমুগ্ধকর পরিবেশে বেষ্টিত এই ক্যাসিনোর গেমিং জোনটি গড়ে উঠেছে ৪.৭ মিলিয়ন
বর্গফুটের বিশাল এলাকাজুড়ে। ক্যাসিনো খ্যাত এই হোটেলটিতে ৩৮০টিরও বেশি
জুয়ার টেবিলে প্রতিদিন খেলা হয় ব্ল্যাকজ্যাক, রুলেট, জুজু ইত্যাদি মজার
মজার খেলা। হাজার হাজার জুয়াড়ির সমাগম ঘটে এই ক্যাসিনোতে এবং চলে কোটি কোটি
টাকার জুয়ার আসর। এখানে আরও রয়েছে অল্প বয়স্কদের জন্য চমকপ্রদ সব বিনোদনের
ব্যবস্থা।

এমজিএম গ্র্যান্ড ক্যাসিনো
[লাসভেগাস]
লাসভেগাসে
পৃথিবীর তৃতীয় বৃহত্তম হোটেলে অবস্থিত এই ক্যাসিনো। ১ লাখ ৭১ হাজার ৫০০
বর্গফুটের বিশাল এলাকাজুড়ে নির্মিত এই ক্যাসিনোর গেমিং জোন। এটিই সিন সিটির
সবচেয়ে বড় ক্যাসিনো ফ্লোর। এখানে প্রতিদিন ১৩৯টি টেবিলে পোকারসহ বিভিন্ন
রকমের জুয়ার আসর বসে। আরও রয়েছে ভিডিও জুজু, প্রোগ্রেসিভ স্লট ও মাল্টি গেম
মেমিনসহ জুয়া খেলার নানা উপকরণ। সারা পৃথিবী থেকে ধনকুবেররা আসেন এই
ক্যাসিনোতে। এখানে ১ ডলার থেকে ১০০০ ডলার পর্যন্ত বাজি ধরা যায়। আবার কেউ
কেউ ৫ লাখ ডলার পর্যন্ত প্লে আউট করে থাকে। ৬০টি প্লাজমা টেরিভিশনে মাঠের
খেলাধুলা নিয়েও চলে জুয়া খেলা। এসব খেলার মধ্যে জুয়াড়িদের কাছে জনপ্রিয়
ফুটবল, সকার, মার্শাল আর্ট, বক্সিং ইত্যাদি। একটি স্কাইবক্স প্রতি জুয়া
খেলার পাশাপাশি এখানে জুয়াড়িরা চমৎকার পানীয় এবং মুখরোচক সব খাবারের স্বাদ
নিতে পারেন।
বেল্লাজিও
[লাসভেগাস]
লাসভেগাসের
আরেকটি চমৎকার ক্যাসিনো বেল্লাজিও। নান্দনিক লোকেশনে অবস্থিত এই
ক্যাসিনোটি এমজিএম রিসোর্ট মালিকাধীন। এখানে রয়েছে একটি বিখ্যাত ফোয়ারা
ঝরনা। যার আশপাশে ওশেইন ১১, দ্য হ্যাংওভার অ্যান্ড টোয়েন্টি ওয়ান,
গ্লামারসের মতো আলোচিত মুভির শুটিং হয়েছে। বেল্লাজিও সর্বাধিক আলোচিত
এখানকার ক্যাসিনো জোনটির জন্য। অনেকে এটাকে অফিস রুম বলে ডাকেন। এখানে হাই
টেবিল লিমিট সুবিধা থাকায় প্রফেশনাল জুয়াড়িরা এই ক্যাসিনোতে বেশি ভিড় জমান।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত জুয়াড়িরা এখানে সর্বোচ্চ ৪ হাজার ডলার থেকে ৮
হাজার ডলার পর্যন্ত জুয়ার বাজি ধরতে পারেন। মাঝে মাঝে গেমিং পটস এক মিলিয়ন
ডলারও ছাড়িয়ে যায়।

দ্য ভ্যালেন্তিনো রিসোর্ট হোটেল ক্যাসিনো
[লাসভেগাস]
ক্যাসিনো
বললেই লাসভেগাসের দ্য ভ্যালেন্তিনো রিসোর্ট হোটেল ক্যাসিনোর কথা মনে আসে
সবার আগে। এই বিলাসবহুল হোটেল এবং ক্যাসিনোটি বিশ্বেজোড়া বিখ্যাত। পুরো
হোটেলটির মালিক এবং পরিচালক লাসভেগাস করপোরেশন। যার হেড কোয়ার্টারও
হোটেলটির ভিতরেই অবস্থিত। অত্যাধুনিক এই হোটেল রিসোর্টটি দেখতে অনেকটা
ভেনিসের স্টেটমার্ক ক্যাম্পানিলের মতো। এর মধ্যে আরও রয়েছে স্টান্ড এক্সপো
কনভেশন সেন্টার, দ্য পাল্লাজো হোটেল এবং ক্যাসিনো রিসোর্ট। বলা যায় একের
ভিতর সব কিছু। এই হোটেলটি বিশ্বের অন্যতম বড় হোটেল এবং ক্যাসিনো। এখানে আগত
অতিথিদের জন্য রয়েছে ৪০৪৯টি বিলাসবহুল স্যুট এবং ৪০৫৯টি হোটেল রুম। এ
ছাড়াও ১২ হাজার বর্গফুটের বিশালাকার ক্যাসিনোটি জুয়াড়িদের পছন্দের শীর্ষে।

রিও অল স্যুট হোটেল অ্যান্ড ক্যাসিনো
[লাসভেগাস]
রিও
নাম শুনলেই ব্রাজিলের কথা মনে হওয়ার কথা। আসলে এটি সেই রিও নয়, এই
হোটেল-ক্যাসিনোটি বিশ্বের ধনকুবেরদের অবসর সময় কাটানোর আরেকটি জায়গা। রিও
অল স্যুট হোটেল অ্যান্ড ক্যাসিনোর মালিক সিজার্স এন্টারটেইনমেন্ট করপোরেশন।
এই ক্যাসিনোটি জুয়াড়িদের কাছে ‘দ্য রিও’ নামেই বেশি পরিচিত। এটি
লাসভেগাসের অন্যমত আকর্ষণীয় হোটেল। এখানকার রুমগুলোর সবগুলোই স্যুটস হিসেবে
বিবেচ্য। স্যুটগুলো ৬০০ থেকে ১৩ হাজার বর্গফুটের হয়ে থাকে। ব্রাজিলের
চমৎকার শহর রিও নামানুসারে এই হোটেলটির ক্যাসিনো নাম দেওয়া হয় রিও। পুরো
হোটেলটির ডিজাইন আর নকশায় প্রাধান্য পেয়েছে ব্রাজিলের সংস্কৃতি। অনেক
সেলিব্রেটি কিংবা বিশ্বের বড় বড় ধনকুবেরের আড্ডার স্থান রিওতে ভিআইপিদের
জন্য রয়েছে বিভিন্ন সুবিধাসহ আলাদা ভিলা।
ওয়াইন
[ম্যাকাও, চীন]
চীনারা
জুয়া খেলতে পছন্দ করে যে হোটেলটি তা না দেখলে বিশ্বাস হবে না। ওয়াইন
ম্যাকাও এশিয়ার প্রথম পাঁচতারকা হোটেল যা তৈরি করা হয়েছে লাসভেগাসকে অনুকরণ
করে। এটি চীনাদের বিলাসবহুল হোটেল যেখানে আরও রয়েছে রেস্টুরেন্ট, ডিজাইনার
শপ, পারলার, স্পা এবং আকর্ষণীয় লেকভিউ। চীনা ধনকুবের তো বটেই, বিশ্বের
বিভিন্ন দেশের ধনকুবের, খেলোয়াড়, সেলিব্রেটিদের সমাগমে সারা বছরই মুখরিত
থাকে ওয়াইন হোটেল এবং ক্যাসিনো। ২৫ হাজার বর্গফুটের ক্যাসিনোটি ওয়াইন
হোটেলের প্রধান আকর্ষণ। এখানে ৩৭৫টি স্লট এবং ২১২টি গেমিং টেবিল রয়েছে।

এশিয়া প্যাসিফিক জোনে আরও ১৭ ক্যাসিনো
জুয়া
শিল্পের প্রসার খুব দ্রুত ঘটছে। এক্ষেত্রে প্রশান্ত মহাসাগরীয় এলাকাগুলো
এবং এর আশপাশের জায়গাগুলোই ক্যাসিনো ব্যবসায়ীদের জন্য বেশি পছন্দের।
তাই
২০২০ সালের মধ্যেই ক্যাসিনো শিল্পে যোগ হচ্ছে আরও ১৭টি নতুন বিলাসবহুল
ক্যাসিনো। যার মধ্যে ছয়টি ক্যাসিনোর হোস্টিং করবে সবচেয়ে বড় গ্যামব্লিং হাব
ম্যাকাও। আরও তিনটি ক্যাসিনো শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও
নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়া ও ফিলিপাইনে আগামী পাঁচ বছরের মধ্যে যুক্ত
হচ্ছে আরও দুটি ক্যাসিনো।
দক্ষিণ
কোরিয়া এবং ফিলিপাইন ক্যাসিনো ব্যবসায় বিদেশি বিনিয়োগে উৎসাহী এবং আগামী
পাঁচ বছরে নতুন কয়েকটি ক্যাসিনো চালু করবে। মেইনল্যান্ড চায়না অন্যতম বৃহৎ
জুয়ার মার্কেট। ফলে জুয়াড়িরা পার্শ্ববর্তী দেশ যেমন ভিয়েতনাম, দক্ষিণ
কোরিয়া, ফিলিপাইনে জুয়া শিল্পের প্রসারে বেশি আগ্রহী।
আর এসব এলাকা জুয়া খেলার জন্য অনেক বেশি সুবিধাজনক জুয়াড়িদের জন্য। এ জন্য অপেক্ষা করতে হবে ২০২০ সাল পর্যন্ত।
ধন্যবাদ।
...
ReplyDelete